লঞ্চ অফার: রেকর্ডেড কোর্স মাত্র ৳2,500 (নিয়মিত ৳3,500) — অফার শেষ হতে বাকি কোর্স দেখুন →

আমাদের সম্পর্কে

বাস্তব প্রজেক্টের অভিজ্ঞতা থেকে, বাংলায়, চাকরির উপযোগী প্রশিক্ষণ।

আমাদের মিশন

Project Lead Academy-র লক্ষ্য হলো বাংলাদেশের প্রতিটি ইঞ্জিনিয়ারের কাছে আন্তর্জাতিক মানের প্রজেক্ট প্ল্যানিং ও প্রজেক্ট কন্ট্রোলের দক্ষতা পৌঁছে দেওয়া — নিজের ভাষায়, সাধ্যের মধ্যে।

আমাদের ভিশন

এমন একটি প্রজন্ম গড়ে তোলা, যারা দেশে ও বিদেশে আন্তর্জাতিক মান বজায় রেখে প্রজেক্ট প্ল্যান, কন্ট্রোল ও সফলভাবে ডেলিভার করবে।

আমরা যেভাবে শেখাই

  • বাস্তব প্রজেক্ট, খেলনা উদাহরণ নয়: প্রতিটি মডিউল বাংলাদেশের বাস্তব বিল্ডিং, MEP ও অবকাঠামো প্রজেক্টের ডেটা দিয়ে তৈরি।
  • আগে প্র্যাকটিস: প্রতিটি লেসনের শেষে সফটওয়্যারে নিজে করার মতো একটি কাজ থাকে।
  • বাংলায় ব্যাখ্যা, ইংরেজিতে টার্ম: Critical Path, Baseline, EVM — সাইটে যেভাবে বলা হয়, সেভাবেই।
  • ছোট লাইভ ব্যাচ: প্রত্যেক শিক্ষার্থী যেন প্রশ্ন করার সুযোগ পান।
  • ক্লাসের পরেও সাপোর্ট: Q&A ও WhatsApp-এ সাহায্য।

আপনার প্রশিক্ষক: প্রকৌশলী আব্দুল হালিম সবুজ

প্রকৌশলী আব্দুল হালিম সবুজ, Project Lead Academy-র প্রতিষ্ঠাতা ও প্রধান ট্রেইনার

প্রকৌশলী আব্দুল হালিম সবুজ একজন সিভিল ইঞ্জিনিয়ার ও Project Controls প্রফেশনাল। কনস্ট্রাকশন, অবকাঠামো ও মাল্টিডিসিপ্লিনারি প্রজেক্টে তাঁর ১৩ বছরেরও বেশি অভিজ্ঞতা — সাইট ইঞ্জিনিয়ার থেকে শুরু করে PMO-র নেতৃত্ব পর্যন্ত। Primavera P6 ও MS Project দিয়ে Baseline শিডিউল তৈরি, নিয়মিত আপডেট, Critical Path মনিটরিং, Delay চিহ্নিত করা ও Recovery Programme তৈরি তাঁর প্রতিদিনের কাজ। মাঠের এই অভিজ্ঞতা আর জটিল বিষয় সহজ বাংলায় বোঝানোর দক্ষতা — এই দুইয়ের মেলবন্ধনেই তাঁর ক্লাস।

যোগ্যতা ও সার্টিফিকেশন

  • PRINCE2® Practitioner ও PRINCE2® Foundation (AXELOS, UK)
  • CSCM™ — Certified Supply Chain Manager (ISCEA, USA)
  • MBA in Supply Chain Management — Bangladesh University of Professionals (BUP), ২০১৯
  • B.Sc. in Civil Engineering — IUBAT, ২০১৩
  • সদস্য, Institution of Engineers, Bangladesh (IEB) — M-40125
  • সদস্য, International Association of Engineers (IAENG) — M-239273
  • সদস্য, Bangladesh Organization for Learning & Development (BOLD) — P091

প্রজেক্ট অভিজ্ঞতা

  • Project Control Manager (PMO), Abode of Consultants Ltd. (অক্টোবর ২০২৩ – বর্তমান) — HSIA Pedestrian Underpass Tunnel Project, ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হজ ক্যাম্প থেকে টার্মিনাল ১, ২ ও ৩ পর্যন্ত ১ কিলোমিটারের বেশি আন্ডারপাস টানেল, ৮টি ক্যানোপি, অভ্যন্তরীণ রাস্তা ও ৩ তলা আন্ডারগ্রাউন্ড MEP ভবন। Primavera P6-এ Baseline ও আপডেট, Look-ahead, S-curve, Cash Flow ও IPC।
  • Project Manager, Kaymonto & Partners (২০২১–২০২২) — HSBC, Citibank N.A., Unilever ও IFC-এর অফিস রেনোভেশন ও ইন্টেরিয়র ফিট-আউটের প্ল্যানিং ও প্রজেক্ট কন্ট্রোল (MS Project)।
  • Civil Engineer ও Sr. Engineer, Fiber@Home Ltd. (২০১৫–২০২১) — FTTH, Info Sarkar Phase-III ও Siemens-এর DESCO SCADA প্রজেক্ট; প্রায় ৩৪টি জেলায় অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক স্থাপন।
  • Site Engineer, Maliha Trade International (২০১৩–২০১৫) — মোবাইল টাওয়ার ও আবাসিক ভবন নির্মাণ; দুবার Employee of the Month।

লেখক

কনস্ট্রাকশন, MEP ও প্রকিউরমেন্ট প্রফেশনালদের জন্য ২৮ অধ্যায়ের বাংলা MS Project বইয়ের লেখক — যা শীঘ্রই ই-বুক হিসেবে এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

WhatsApp