মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে, পাওয়ার প্ল্যান্ট বা মধ্যপ্রাচ্যের যেকোনো বড় প্রজেক্টে শিডিউল সাবমিশনের স্ট্যান্ডার্ড ফরম্যাট হলো Primavera P6 ও XER ফাইল। এই কোর্সে আপনি EPS ও OBS সেটআপ থেকে শুরু করে একটি পূর্ণাঙ্গ, রিসোর্স ও কস্ট-লোডেড শিডিউল তৈরি, Baseline সেট, Progress Update এবং রিপোর্টিং শিখবেন।
কোর্সটি সাজানো হয়েছে বাস্তব প্রজেক্ট কন্ট্রোলের অভিজ্ঞতা থেকে। Longest Path, Float, Activity Code, Resource Curve, S-curve, XER Import/Export এবং MS Project ↔ P6 রূপান্তর — সবকিছু হাতে-কলমে। শেষে Delay Analysis ও Time Impact Analysis-এর মৌলিক ধারণা দেওয়া হবে, যা ক্লেইম ও EOT-এর কাজে লাগে।
সব ক্লাস বাংলায়, টেকনিক্যাল টার্ম ইংরেজিতে।

