লঞ্চ অফার: রেকর্ডেড কোর্স মাত্র ৳2,500 (নিয়মিত ৳3,500) — অফার শেষ হতে বাকি কোর্স দেখুন →
রেকর্ডেড কোর্স লাইভ ব্যাচে ভর্তি চলছে

কনস্ট্রাকশন প্রফেশনালদের জন্য MS Project

WBS থেকে Critical Path, Resource Loading, Baseline, Progress Update ও EVM — বাস্তব কনস্ট্রাকশন প্রজেক্টের ফাইল দিয়ে ধাপে ধাপে।

বিগিনার থেকে অ্যাডভান্সড বাংলা ২৪ ঘণ্টা ৪২টি লেসন প্রকৌশলী আব্দুল হালিম সবুজ

কোর্স পরিচিতি

বাংলাদেশের প্রায় প্রতিটি বড় কনস্ট্রাকশন প্রজেক্টে ক্লায়েন্ট ও কনসালট্যান্ট একটি পেশাদার শিডিউল চান — আর সেই শিডিউল তৈরি, আপডেট ও ব্যাখ্যা করতে পারেন এমন ইঞ্জিনিয়ারের চাহিদা দিন দিন বাড়ছে। এই কোর্সে আপনি ড্রয়িং ও BOQ থেকে শুরু করে একটি সম্পূর্ণ, লজিক-ভিত্তিক MS Project শিডিউল তৈরি করতে শিখবেন।

প্রতিটি মডিউল সাজানো হয়েছে একজন প্র্যাকটিসিং Project Control Manager-এর ১৩ বছরেরও বেশি অভিজ্ঞতা থেকে। থিওরির পাশাপাশি আপনি কাজ করবেন বাস্তব প্রজেক্টের ফাইল নিয়ে: বহুতল ভবন, MEP ও অবকাঠামো প্রজেক্টের WBS, রিসোর্স, কস্ট ও প্রোগ্রেস ডেটা। কোর্স শেষে আপনি নিজেই Baseline সাবমিট, সাপ্তাহিক আপডেট, Look-ahead ও ক্লায়েন্ট রিপোর্ট তৈরি করতে পারবেন।

সব ক্লাস বাংলায়; WBS, Critical Path, Baseline, Gantt Chart, EVM-এর মতো টেকনিক্যাল টার্মগুলো ইংরেজিতেই রাখা হয়েছে, যেভাবে সাইটে ও অফিসে ব্যবহার হয়।

যা শিখবেন

  • ড্রয়িং ও BOQ থেকে কনস্ট্রাকশন প্রজেক্টের WBS তৈরি করা
  • FS, SS, FF, SF Relationship, Lag ও Constraint দিয়ে লজিক-ভিত্তিক শিডিউল বানানো
  • Critical Path ও Float বিশ্লেষণ করে শিডিউলের ঝুঁকি চিহ্নিত করা
  • লেবার, ইকুইপমেন্ট ও ম্যাটেরিয়াল রিসোর্স লোড ও লেভেল করা
  • BOQ রেট থেকে Cost Loading, Cash Flow ও S-curve তৈরি করা
  • Baseline সেট করে সাপ্তাহিক Progress Update ও Variance বিশ্লেষণ করা
  • PV, EV, AC, SPI, CPI দিয়ে Earned Value রিপোর্ট তৈরি করা
  • ক্লায়েন্ট ও কনসালট্যান্টের জন্য প্রিন্ট-উপযোগী Gantt Chart, ড্যাশবোর্ড ও PDF রিপোর্ট তৈরি করা

কোর্সটি কাদের জন্য

  • Civil, MEP ও Electrical ইঞ্জিনিয়ার যারা প্ল্যানিংয়ে ক্যারিয়ার গড়তে চান
  • Planning Engineer ও Project Engineer যারা দক্ষতা আরও গভীর করতে চান
  • Project Manager ও Site Manager যারা শিডিউল পড়তে ও যাচাই করতে চান
  • Procurement ও Quantity Surveying প্রফেশনাল
  • সদ্য পাস করা ইঞ্জিনিয়ার ও চাকরিপ্রার্থী
  • মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি ইঞ্জিনিয়ার

কারিকুলাম

১৪টি মডিউল · ৪২টি লেসন কোর্স আউটলাইন ডাউনলোড (PDF)
মডিউল ১: কনস্ট্রাকশনে প্রজেক্ট ম্যানেজমেন্ট ও শিডিউলিং-এর মৌলিক ধারণা ৩টি লেসন
  • কনস্ট্রাকশন প্রজেক্টে প্ল্যানিং কেন গুরুত্বপূর্ণ ১২ মিনিট ফ্রি প্রিভিউ
  • প্রজেক্ট লাইফ সাইকেল, স্টেকহোল্ডার ও প্ল্যানারের ভূমিকা ১৫ মিনিট ফ্রি প্রিভিউ
  • শিডিউলের ধরন: Master, Baseline, Look-ahead ও Recovery ১৪ মিনিট
মডিউল ২: MS Project ইন্টারফেস, Options ও প্রজেক্ট সেটআপ ৩টি লেসন
  • ইন্টারফেস পরিচিতি: Ribbon, View ও Timeline ১৬ মিনিট ফ্রি প্রিভিউ
  • কনস্ট্রাকশন শিডিউলের জন্য জরুরি Options সেটিং ১৮ মিনিট
  • Project Information, Start Date ও Scheduling Mode ১২ মিনিট
মডিউল ৩: ক্যালেন্ডার: কর্মদিবস, ছুটি ও শিফট (বাংলাদেশের প্রেক্ষাপটে) ৩টি লেসন
  • Standard, 24 Hours ও Night Shift ক্যালেন্ডার ১৪ মিনিট
  • বাংলাদেশের সরকারি ছুটি, শুক্রবার সাপ্তাহিক ছুটি ও রমজানের কর্মঘণ্টা ১৬ মিনিট
  • Task ও Resource ক্যালেন্ডার: কখন কোনটি ১২ মিনিট
মডিউল ৪: ড্রয়িং ও BOQ থেকে WBS তৈরি ৩টি লেসন
  • প্ল্যানারের চোখে ড্রয়িং ও BOQ পড়া ১৮ মিনিট
  • বহুতল ভবনের জন্য WBS তৈরি ২২ মিনিট
  • WBS কোড, Outline Number ও নামকরণের নিয়ম ১২ মিনিট
মডিউল ৫: টাস্ক, ডিউরেশন, মাইলস্টোন ও সামারি টাস্ক ৩টি লেসন
  • টাস্ক এন্ট্রি ও বাস্তবসম্মত ডিউরেশন নির্ধারণ ১৮ মিনিট
  • চুক্তির Key Date-এর জন্য Milestone ১০ মিনিট
  • Summary Task, Recurring Task এবং Manual বনাম Auto Scheduling ১৫ মিনিট
মডিউল ৬: ডিপেন্ডেন্সি (FS, SS, FF, SF), Lag/Lead, Constraint ও Deadline ৩টি লেসন
  • সাইটের উদাহরণসহ চার ধরনের Relationship ২০ মিনিট
  • Lag ও Lead: কিউরিং টাইম, ওভারল্যাপ ও Fast-tracking ১৫ মিনিট
  • লজিক না ভেঙে Constraint ও Deadline ব্যবহার ১৬ মিনিট
মডিউল ৭: Critical Path, Total/Free Float ও শিডিউল বিশ্লেষণ ৩টি লেসন
  • MS Project কীভাবে Critical Path হিসাব করে ১৮ মিনিট
  • Total Float বনাম Free Float এবং Near-critical Path ১৪ মিনিট
  • শিডিউল হেলথ চেক: Open End, Negative Float ও লজিকের ফাঁক ১৭ মিনিট
মডিউল ৮: রিসোর্স: লেবার, ইকুইপমেন্ট ও ম্যাটেরিয়াল; Loading ও Levelling ৩টি লেসন
  • Resource Sheet: Work, Material ও Cost রিসোর্স ১৫ মিনিট
  • ক্রু ও ইকুইপমেন্ট অ্যাসাইন করা; Resource Loading ২০ মিনিট
  • Over-allocation ও Resource Levelling ১৮ মিনিট
মডিউল ৯: BOQ থেকে Cost Loading, বাজেট ও Cash Flow ৩টি লেসন
  • শিডিউলে BOQ রেট লোড করা ১৮ মিনিট
  • Budget at Completion ও Cost Table ১২ মিনিট
  • মাসিক Cash Flow পূর্বাভাস ও S-curve ১৬ মিনিট
মডিউল ১০: Baseline, Progress Update ও Tracking Gantt ৩টি লেসন
  • Baseline সেট ও রক্ষণাবেক্ষণ ১৪ মিনিট
  • Status Date ও সাপ্তাহিক Progress Update ২২ মিনিট
  • Tracking Gantt, Variance ও Slippage বিশ্লেষণ ১৫ মিনিট
মডিউল ১১: Earned Value Management (PV, EV, AC, SPI, CPI) ৩টি লেসন
  • সহজ বাংলায় EVM-এর ধারণা ১৬ মিনিট
  • MS Project-এ PV, EV, AC, SV ও CV দেখা ১৫ মিনিট
  • SPI, CPI এবং EAC পূর্বাভাস ১৪ মিনিট
মডিউল ১২: View, Filter, Group, Custom Field, রিপোর্ট ও ড্যাশবোর্ড ৩টি লেসন
  • কাস্টম View, Table, Filter ও Group ১৮ মিনিট
  • Custom Field, Formula ও Graphical Indicator ১৬ মিনিট
  • বিল্ট-ইন রিপোর্ট ও এক পাতার প্রজেক্ট ড্যাশবোর্ড ১৮ মিনিট
মডিউল ১৩: Look-ahead শিডিউল, প্রিন্টিং ও PDF এক্সপোর্ট ৩টি লেসন
  • সাইট টিমের জন্য তিন সপ্তাহের Look-ahead ১৪ মিনিট
  • Page Setup, Legend ও প্রিন্ট-উপযোগী Gantt Chart ১৫ মিনিট
  • ক্লায়েন্ট ও কনসালট্যান্টের জন্য PDF ও Excel এক্সপোর্ট ১২ মিনিট
মডিউল ১৪: বাস্তব প্রজেক্ট কেস স্টাডি: শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণ কনস্ট্রাকশন শিডিউল ৩টি লেসন
  • কেস স্টাডি: ১০ তলা আবাসিক ভবন ১২ মিনিট
  • ধাপে ধাপে সম্পূর্ণ শিডিউল তৈরি ৪৫ মিনিট
  • Baseline সাবমিশন, প্রথম আপডেট ও চূড়ান্ত রিভিউ ৩০ মিনিট

যা যা লাগবে ও সফটওয়্যার

  • Windows ল্যাপটপ বা ডেস্কটপ (কমপক্ষে 8 GB RAM প্রস্তাবিত)
  • MS Project 2019, 2021 বা Project for the web/365 (অফিসিয়াল ট্রায়াল বা লাইসেন্সড ভার্সন)
  • কম্পিউটার ও MS Excel-এর সাধারণ জ্ঞান
  • আগে থেকে প্ল্যানিংয়ের অভিজ্ঞতা লাগবে না

MS Project 2019 / 2021 / 365। আমরা অফিসিয়াল ট্রায়াল বা লাইসেন্সড ভার্সন ইনস্টল করার গাইড দিই; কোনো ক্র্যাকড সফটওয়্যার শেয়ার করা হয় না।

যে প্রজেক্ট ফাইলগুলো পাবেন

  • ১০ তলা আবাসিক ভবনের সম্পূর্ণ .mpp শিডিউল
  • WBS টেমপ্লেট (Building, MEP, Infrastructure)
  • BOQ থেকে Cost Loading-এর Excel ওয়ার্কবুক
  • বাংলাদেশের ছুটিসহ ক্যালেন্ডার টেমপ্লেট
  • সাপ্তাহিক Progress Update ও EVM রিপোর্ট টেমপ্লেট
  • Look-ahead শিডিউল ও প্রিন্ট সেটআপ ফাইল

আপনার প্রশিক্ষক

প্রকৌশলী আব্দুল হালিম সবুজ, Project Lead Academy-র প্রতিষ্ঠাতা ও প্রধান ট্রেইনার

প্রকৌশলী আব্দুল হালিম সবুজ

PRINCE2® Practitioner · CSCM™ · MBA (BUP) · IEB M-40125

কনস্ট্রাকশন, অবকাঠামো ও প্রজেক্ট কন্ট্রোলে ১৩ বছরেরও বেশি অভিজ্ঞ সিভিল ইঞ্জিনিয়ার ও Project Control Manager (PMO)। HSIA Pedestrian Underpass Tunnel Project, ঢাকা-তে Primavera P6 ও MS Project দিয়ে Baseline শিডিউল তৈরি ও আপডেট করছেন; ২৮ অধ্যায়ের বাংলা MS Project বইয়ের লেখক।

ট্রেইনারের পূর্ণ প্রোফাইল →

সমাপনী সার্টিফিকেট

CERTIFICATE OF COMPLETIONThis is to certify thatYour Namehas successfully completedকনস্ট্রাকশন প্রফেশনালদের জন্য MS ProjectEngr. Abdul Halim ShabujPLA-MSP-2026-0001
  • সব লেসন শেষ করলে স্বয়ংক্রিয়ভাবে ইস্যু হয়
  • ইউনিক সার্টিফিকেট ID ও QR কোড
  • চাকরিদাতারা কয়েক সেকেন্ডে অনলাইনে যাচাই করতে পারেন
  • PDF ডাউনলোড করে CV ও LinkedIn-এ যোগ করুন

শিক্ষার্থীদের রিভিউ

এনরোল করা শিক্ষার্থীদের রিভিউ এখানে দেখা যাবে।

সাধারণ জিজ্ঞাসা

আমি একদম নতুন, কোর্সটি কি আমার জন্য?

হ্যাঁ। কোর্সটি একদম শুরু থেকে শুরু হয়ে ধাপে ধাপে অ্যাডভান্সড লেভেলে যায়। শুধু কম্পিউটারের সাধারণ জ্ঞান থাকলেই চলবে।

কোন ভার্সনের MS Project লাগবে?

MS Project 2019, 2021 বা 365 যেকোনোটি দিয়ে করা যাবে। পুরনো 2013/2016 ভার্সনেও বেশিরভাগ লেসন কাজ করবে।

কোর্সের মেয়াদ কতদিন?

এনরোল করার দিন থেকে ১ বছর অ্যাক্সেস পাবেন, এই সময়ের মধ্যে আসা আপডেটসহ। [EDIT]

প্রজেক্ট ফাইলগুলো কি ডাউনলোড করা যাবে?

হ্যাঁ। প্রতিটি মডিউলের সাথে .mpp ও Excel ফাইল ডাউনলোড করতে পারবেন।

প্রশ্ন থাকলে কোথায় জিজ্ঞেস করব?

লেসনের নিচে Q&A সেকশনে বা আমাদের WhatsApp-এ প্রশ্ন করতে পারবেন। সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে উত্তর দেওয়া হয়।

সার্টিফিকেট কীভাবে পাব?

সব লেসন সম্পন্ন করলে স্বয়ংক্রিয়ভাবে QR কোডসহ সার্টিফিকেট তৈরি হবে, যা যে কেউ আমাদের ওয়েবসাইটে যাচাই করতে পারবে।

৳2,500 ৳3,500
এখনই এনরোল করুন
WhatsApp